শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে ভাষা শহীদদের প্রতি নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর শ্রদ্ধা। বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, জব্দ ডিআই পিকআপ শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান আড়াই লাখ টাকার মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ

দেশবাসী খালেদা জিয়াকে নেতৃত্বে চায়: রিজভী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭১k Time View  
  •                                      
                                   
                               

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ খালেদা জিয়াকে আবারও নেতৃত্বের আসনে দেখতে চায়। বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোটি মানুষ ভালোবাসে। নানা অসুস্থতা, নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি দেশ ত্যাগ করেননি। অথচ সরকার তার শারীরিক অবস্থাকে সাধারণভাবে দেখাতে চেয়েছে। তার দৃঢ় মনোবলই নেতাকর্মীদের আরও সাহসী করে তুলেছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশের সম্পদ লুট করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। অগ্রণী ব্যাংকের ভল্টে কোটি কোটি টাকার সোনা পাওয়া—এটাই তার প্রমাণ। চৌর্যবৃত্তির প্রবণতা থাকায় দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।

খালেদা জিয়াকে তুলনা করে রিজভী বলেন, একজন দেশকে ভালোবেসে সব কিছুর পরও দেশের মাটিতে থেকে গেছেন, আর আরেকজন দেশের সম্পদ নিয়ে বিদেশে পালিয়েছেন।শেষে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102