রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৮k Time View  
  •                                      
                                   
                               

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে তিনি এ তথ্য জানান।মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

গতকাল রাতেই চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।’তিনি আরও জানান, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানানো হয়েছে এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে।বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমরা নয়া পল্টনের এই মসজিদে নামাজ আদায় করে তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।’দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102