রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

খালেদা জিয়া সংকটাপন্ন, বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮০k Time View  
  •                                      
                                   
                               

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো সঙ্কটাপন্ন এবং বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড শুক্রবার রাতে দুই থেকে আড়াই ঘণ্টা বৈঠক করে। সেখানে চিকিৎসকরা তার বর্তমান অবস্থা, ঝুঁকি এবং সম্ভাব্য করণীয় নিয়ে মতামত দেন।

মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়। তবে প্রয়োজনীয় দেশগুলোর সাথে ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যোগাযোগ রাখা হয়েছে। তিনি উড্ডয়নের উপযোগী হলে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হবে।”তিনি আরও জানান, হাসপাতালে নেতাকর্মীসহ বহু মানুষের ভিড়ের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছেন এবং এতে খালেদা জিয়া ও অন্যান্য রোগীর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।মহাসচিব অনুরোধ করে বলেন, “অনুগ্রহ করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। উপযুক্ত সময়ে আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন জানাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102