মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় বের হওয়া সেই শিশুটি আর নেই ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ‎রুমমেটকে হত্যার পর মরদেহ ৭ টুকরো করে ফেলে আসায় রাজধানীতে হবিগঞ্জের যুবক গ্রেপ্তার সীতাকুণ্ডে সাত বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত যেভাবে হত্যা করা হয় পাবনার দাদি-নাতনিকে, লোমহর্ষক বর্ননা হবিগঞ্জে আলোচিত মুহিবুর হত্যা মামলার তিন বছর পর মূল আসামি ফজল গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি নবায়ন

সাভার উপজেলা প্রতিনিধি:
                                             
  •   Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬k Time View  
  •                                      
                                   
                               

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি নবায়ন হয়েছে। সোমবার বেলা সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে নবায়নকৃত এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বিপসট-এর পক্ষে ডেপুটি কমান্ড্যান্ট বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, বিপসটের পক্ষে সিনিয়র ইন্সট্রাক্টর-১ কর্নেল কাজী নাদির হোসেন এবং লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। এছাড়া এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিপসট যৌথভাবে কনফারেন্স, সেমিনার ও কর্মশালা আয়োজন করবে। উভয় প্রতিষ্ঠান গবেষণার জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদানে পারস্পরিকভাবে সহযোগিতা করবে। উল্লেখ্য, ২০১৫ সালের ৯ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিপসটের প্রথম সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102