বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মা আমাকে জানালা দিয়ে বের করে দেন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা শ্লোগান, এক নারী আটক ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, নিখোঁজ ৪৫ ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশ ও দেশের বাইরে থেকে ওরা আমার কথা বিকৃত করে প্রচার করছে 

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫৪৩k Time View  
  •                                      
                                   
                               

 

ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকার আহবান জানালেন মির্জা আব্বাস

✍️ বাবুল তালুকদার:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সত্য প্রকাশ করাই সাংবাদিকদের কাজ তাই ভয়ভীতি উপেক্ষা করে সত্য এবং ন্যায়ের পক্ষে উচ্চ কন্ঠে কথা বলাই প্রকৃত সাংবাদিকতা। দেশের মধ্যে থেকে কারা ষড়যন্ত্র করে এবং দেশের বাইরে থেকেও কারা ষড়যন্ত্রে লিপ্ত, দেশকে কারা পেছনে নিয়ে যেতে চায় সেই সব কুশীলবদের নাম গণমাধ্যমে তুলে ধরুন, জাতিকে জানান।

মির্জা আব্বাস আরো বলেন, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমরা কথা বুঝবে না। আমি বলেছি এই সরকার যে সংস্কার লিখে দিবে আমরা সেগুলো কারেকশান করবো, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসবো তারপরেই আমরা সেটাকে মানবো। এটাকে বিকৃত করে ওরা লিখেছে আমি নাকি কিছুই মানবো না।

তিনি বলেন, আমি রাজনীতি করি বলে সত্য কথা স্বাধীনভাবে বলতে পারবো না এটা হতে পারে না। আপনারা যারা আজ স্বাধীনভাবে কথা বলেন তা আমরা অর্জন করে দিয়েছি। জেলে থেকে পঁচে পঁচে নিজের পরিবারকে ধ্বংশ করে দিয়ে সেই অধিকারটা অর্জন করে দিয়েছি। দীর্ঘ সময় আমরা লড়াই সংগ্রাম করেছি, কারাগারে কাটিয়েছি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি। আর এদিকে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্রকারীরা আমার কথা বিকৃত করে প্রচার করছে !

মির্জা আব্বাস বলেন, আজ এই সময়ে এসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে নানা বাহানা করছে তাদের উদ্যেশ্য ভালো নয় দেশবাসীকে তাদের প্রতি সজাগ থাকতে হবে।

আজ (২৩ মার্চ-২০২৫), রবিবার বিকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ফটো সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য মোঃ দেলোয়ার হোসাইন ও আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এ বি এম রফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি জনাব একেএম মহসিন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

দোয়া পরিচালনা করেন ধামইরহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান অগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102