রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮k Time View  
  •                                      
                                   
                               

লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এর আগে লন্ডন সময় সন্ধ্যা ৬টা ৩ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি মাসের ২৭ তারিখ থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102