মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও তার সাবেক স্বামীসহ গ্রেফতার ৩ দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চলতি সপ্তাহেই তপশিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫k Time View  
  •                                      
                                   
                               

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই আচরণবিধি প্রতিপালনে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়ানো হবে।

তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে, সময়মতো না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এবার নির্বাচন কমিশন ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছে—ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ ছাড়া সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো শুরু হবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক ও পোস্ট অফিস ইসির প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102