রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এনসিপিসহ ৩ দলের নতুন রাজনৈতিক জোট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৭k Time View  
  •                                      
                                   
                               

জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে এনসিপিসহ ৩টি  দল রাজনৈতিক দলের জোট গঠনের ঘোষণা দেয়া হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এ জোট ঘোষণা করা হয়। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ৩ টি রাজনৈতিক দল নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে ঐক্য ঘোষণা করছি। এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট।

আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সকলেই চায় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। বিরোধী দলের সভায় বাধা, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা এগুলো মানুষ এখন চায় না। এখান থেকে আমরা আহবান করছি পুরনো রাজনীতি দিয়ে ফ্যসিবাদকে দমন করা যায়নি। নতুনরা নতুনভাবে প্রতিবাদ করেছে বিধায় আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102