রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি

ক‌লকাতায় নিজের ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করবেন মেসি

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৫k Time View  
  •                                      
                                   
                               

সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির ভারতে আসার যত সময় এগিয়ে আসছে ততই যেন উন্মাদনা বাড়ছে ভক্তদের মধ্যে। শুক্রবার গভীর রাতে শহরে পা দিয়ে বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে উঠবেন মেসি।
১৩ ডিসেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে গোট কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি লেক টাউন মোড়ের কাছে সকালে তার নিজের সত্তর ফুট মূর্তি উদ্বোধন করার কথা।

এতদিন ঠিক ছিল তিনি নিজে যাবেন মূর্তি উদ্বোধন করতে। কিন্তু  যিনি মেসিকে ভারতে আনছেন সেই স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত বলেন, বর্তমানে যা পরিস্থিতি তাতে ওর যাওয়া নিয়ে নিরাপত্তাজনিত কিছুটা সমস্যা হওয়ায় হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন নিজের মূর্তি।  লেকটাউন

মোড়েই এর আগে ম্যারাডোনা এসে নিজের মূর্তি উদ্বোধন করে গেছেন কয়েক বছর আগে। জানা গেছে, ভারতের প্রথম ক্লাব হিসেবে ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এবার সেই ইতিহাসের সাক্ষী থাকবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ১৯১১’র অনুকরণে তৈরি বিশেষ জার্সি  তুলে দেওয়া হবে মেসির হাতে। ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের প্রতীক হিসাবে বিশেষ জার্সি মেসির হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট।কলকাতার অনুষ্ঠান শেষে ওই দিনই  হায়দরাবাদে উড়ে যাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102