বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

রাজধানীতে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১k Time View  
  •                                      
                                   
                               

 

সাভার প্রতিনিধি:

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাভারের ঢাকা–আরিচা মহাসড়কের ইয়ামিন চত্ত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে অংশ নেন এনসিপি, আপ বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাতীয় যুব শক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “ওসমান হাদীর ওপর হামলা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়, এটি দেশের গণতান্ত্রিক রাজনীতিকে দমানোর চেষ্টা। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। বক্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102