মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

সাভারে ফের যাত্রী জিম্মি করে বাসে ছিনতাই

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩২০k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ নুরুউদ্দিন, সাভার উপজেলা প্রতিনিধি:

সাভারে একটি চলন্তবাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীরা লুট করে নেয় একাধিক যাত্রীর মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র।

সোমবার রাতে পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে সিএন্ডবি পর্যন্ত সড়কে এ ঘটনা হয় বলে অভিযোগ করেছেন বাসটির যাত্রীরা।

যাত্রীরা জানান, মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাক-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকায় পৌঁছালে যাত্রীবেশে ৪ থেকে ৫জন ব্যক্তি এতে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর তারা সিএন্ডবি স্ট্যান্ডে চলন্ত বাস থেকে নেমে পালিয়ে যায়।

পরে বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছালে যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি সহ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার ও কন্ডাক্টরকে আটক করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিন জনকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এবিষয়ে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বাসটি যাত্রীরা জাহাঙ্গীরনগর ডেইরি গেটে আটকে রাখেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি সাভার থানার তাই বাসটি ওই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে সাভারের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনেরই একটি বাসে যাত্রীদের আহত করে ছিনতাই করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102