রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদিকে

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭k Time View  
  •                                      
                                   
                               

দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ‘আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেব,’—এমন আহ্বান জানানো হয়।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, সেখান থেকে শহীদ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102