বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

আরও বাড়ল স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১০১k Time View  
  •                                      
                                   
                               

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের আটক করার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদহার কমতে পারে এমন প্রত্যাশার কারণে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বাড়ায় দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে এবং রেকর্ড দামের দিকেও এগোচ্ছে।মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ১১টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৬১ দশমিক ০৯ ডলার। আগের সেশনে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

গত ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে। ২০২৫ সালের শেষে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছে ৬৪ শতাংশে, যা ১৯৭৯ সালের পর থেকে সবচেয়ে ভালো বার্ষিক পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

রয়টার্সের প্রতিবেদনে বিশ্লেষকের বরাতে বলা হয়, ভেনেজুয়েলা পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যতে সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করছে। এসব কারণ মিলিয়ে স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102