মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

গুম হওয়া পরিবারের আর্তনাদে কাঁদলেন তারেক রহমান

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩k Time View  
  •                                      
                                   
                               

বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কেঁদেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।স্বজনরা তুলে ধরেছেন গুমের শিকার হওয়া তাদের সেই প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি। কেউ জানাচ্ছিলেন স্বামীকে হারিয়ে কী দুঃসহ জীবন কাটছে তাদের। কোনো কোনো ভুক্তভোগী পরিবারের সদস্য তারেক রহমানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় কাঁদেন তিনি।

‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’র যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে গুম হওয়া এক বাবার কন্যা শাফা বলে, আমার বাবাকে যখন গুম করা হয়, তখন আবার বয়স ছিল দুই মাস, এখন আমার বয়স ১৩ বছর। বাবার মুখটা আমি দেখতে পাইনি। বাবার ছবিটা ধরে অনেক জায়গায় গিয়েছি, খোঁজ পাইনি। বাবার সঙ্গে আমার কোনো স্মৃতি নেই। আমরা আমার বাবাকে ফেরত চাই— এই কথাটা অনেকবার বলেছি কিন্তু ফেরত পাইনি।

গুম হওয়া ব্যক্তি পারভেজের ছেলে রাতুল এসে বলেন, আমার বাবার সঙ্গে বাবার চাচাকে একসঙ্গে র‍্যাব তুলে নিয়ে যায়। আজ ১২ বছর পার হয়ে ১৩ বছরে পড়ল, আজ পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি। ১৩ বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই।গুমের শিকার পরিবারের এই সদস্যদের বক্তব্যের এসব কান্নাজড়িত আকুতি শুনে একপর্যায়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন।

এসব ভুক্তভোগীরা বিগত সরকারের আমলে গুমের শিকার তাদের পরিবারের সদস্যদের ফিরে পাওয়ার আকুতি জানান, পাশাপাশি সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এ সময় তাদের সকলেরই আকাঙ্ক্ষা ছিল একবার তারেক রহমানকে কাছ থেকে দেখে তাদের কষ্টের কথাগুলো ব্যক্তিগতভাবে জানানো। কাউকে কাউকে মঞ্চে বসা তারেক রহমানের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কিছু সময় কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102