বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আশুলিয়ায় মামলার জেরে ব্যবসায়ীর স্ব-পরিবারকে হত্যার হুমকি ও চাঁদা দাবি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন কাশিমপুরে ঐতিহ্যবাহী চরক পূজা আবারও বাড়ল সোনার দাম বর্ণাঢ্য আয়োজনে গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে র‍্যাবের জালে সোয়া কেজি হেরোইনসহ যুবদল নেতার সহযোগী হৃদয় আটক সাভারে ডিবির বিশেষ অভিযান: মাদক ও ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫k Time View  
  •                                      
                                   
                               
খুলনার জনসভা মঞ্চে তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর খুলনায় গিয়ে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে ঘিরে খুলনার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই ছিল ব্যাপক আলোচনা ও উৎসাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি নগরীর খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে পৌঁছান। মঞ্চে উঠতেই নেতা-কর্মী ও সমর্থকদের করতালি, স্লোগান ও উচ্ছ্বাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। তারেক রহমান হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন এবং সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে অভিবাদন জানান।

এই জনসভায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ধানের শীষ প্রতীকের মোট ১৪টি আসনের প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন। খুলনার ছয়টি আসনের প্রার্থীদের মধ্যে রয়েছেন—খুলনা-১ থেকে আমীর এজাজ খান, খুলনা-২ থেকে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ থেকে রকিবুল ইসলাম, খুলনা-৪ থেকে এস কে আজিজুল বারী, খুলনা-৫ থেকে মোহাম্মদ আলি আসগার এবং খুলনা-৬ থেকে এস এম মনিরুল হাসান বাপ্পী। সাতক্ষীরার চারটি আসনের প্রার্থীরা হলেন—হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩) ও মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪)। এছাড়া বাগেরহাট জেলার চারটি আসন থেকে কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪) মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে সকালবেলায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে খুলনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। সকাল সাড়ে ৯টা থেকেই খুলনার বিভিন্ন থানা ও আশপাশের এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসতে শুরু করেন। মিছিলগুলোতে ছিল বিভিন্ন প্রার্থীর ছবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ধানের শীষ প্রতীক। নেতা-কর্মীরা ‘ভোট দিব কিসে, ধানের শীষে’সহ নানা স্লোগান দেন। মাঠজুড়ে ছিল বাদ্যযন্ত্রের দল, ঢাক-ঢোল ও সাংস্কৃতিক পরিবেশনা, যা জনসভায় উৎসবমুখর আবহ তৈরি করে।

বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। নেতারা বক্তব্যে খুলনা অঞ্চলের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় অবস্থান তুলে ধরেন।উল্লেখ্য, সবশেষ ২০০৫ সালের ২৩ মার্চ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে খুলনায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার এই আগমন খুলনার বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে বলে তারা জানান।

খুলনার জনসভা শেষে দুপুর ১টার দিকে তারেক রহমান হেলিকপ্টারযোগে যশোরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে দুপুর পৌনে ২টায় নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরেকটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। যশোরের জনসভা শেষ করে একই দিন হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102