রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

‎বাহুবলে টমটমচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, সিএনজি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০k Time View  
  •                                      
                                   
                               
‎বাহুবলে টমটমচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, সিএনজি উদ্ধার

‎হবিগঞ্জের বাহুবলে টমটমচালক কাশেম হত্যা মামলার প্রদান আসামি এমরান মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে।‎পিবিআই সূত্র জানায়, বাহুবল থানায় মামলা (মামলা নং–০৬; জিআর নং–১০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়েরের পর ১০ আগস্ট ২০২৫ থেকে মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করে পিবিআই হবিগঞ্জ।
‎‎গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এমরান বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।‎অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। সঙ্গে ছিলেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন ও কনস্টেবল-ড্রাইভার আজিম মোল্লা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।
‎‎পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত এমরান দীর্ঘদিন ধরে সিলেটসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে পালিয়ে বেড়াচ্ছিলেন। এর আগে মামলার আরেক আসামি ফারুককে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে জানা যায়, কাশেম হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন এমরান।
‎‎পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।‎দীর্ঘদিন পর মূল আসামি গ্রেপ্তারের খবরে নিহত কাশেমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, পিবিআইয়ের এ সফল অভিযানে তারা ন্যায়বিচারের আশা দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102