বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পুলিশ । বুধবার (৪ ফেব্রয়ারি ২০২৬) বেলা ২ টায় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে সারুটিয়া ইউনিয়নের কীর্তিনগর গ্রামের আবাসন থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিব হাসান (২২)নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃত সাকিব হাসানের বাসা মহেশপুর উপজেলার বিপুল বাড়ীয়া গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স সন্দেহভাজন সাকিবের নজরদারিতে রেখেছিলো । তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃত সাকিব কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে শৈলকুপা থানার ওসি মোঃ হুমায়ুন মোল্লা জানান।স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানের ফলে এলাকায় মাদককারবারিদের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি হয়েছে, যা সামাজিক নিরাপত্তা এবং মাদকের বিরুদ্ধে তৎপরতার ইতিবাচক ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102