বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ডাকাতের হামলায় ৪ দিন পর নিখোঁজ প্রহরীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান ড. শফিকুর রহমানের হবিগঞ্জ সফর উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড ‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৩৩ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার সারা দেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎বাহুবলে টমটমচালক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, সিএনজি উদ্ধার শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               
লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান
লক্ষ্মীপুর-৪ আসের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকারের প্রার্থী রেদওয়ান

লক্ষ্মীপুর -৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী রেদওয়ান উল্যাহ।বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বিকেলে বিএনপি প্রার্থীর নিজ বাসভবে যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন রেদওয়ান উল্যাহ। তিনি বলেন, আজ থেকে গণধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর সহযোগিতায় কাজ করবে। কোন পক্ষ যাতে কোন ধরনের অঘটন ঘটাতে না পারে সেদিকেও খেয়াল রাখবে।

গণধিকার পরিষদকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ধানের শীষের প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যক্ত ছিলেন গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ট্রাক প্রতিকের প্রার্থী রেদওয়ান উল্লাহ ধানের শীষ প্রতিকে পূর্ণ সমর্থন দিয়েছেন। এবং আগামীর ইনসাফ, ন্যায় ও জুলাই আন্দোলনের শহীদদের বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদের সাথে বিএনপির কাজ করবে ইনশাআল্লাহ এমন প্রত্যাশা করছি। গণধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদদিন নিজান, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্লাহ, সাবেক বিএনপির আহবায়ক মাওলানা মাহে আলম, বিএনপির সভাপতি মো.জামাল উদ্দীন, নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপির সদস্য প্রফেসর নুরুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এড.নুর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট সোলায়মান, জেলা নেতা আব্দুল মালেকসহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিএনপি ও গণধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।গণধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্লাহ আরো বলেন ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজামের নেতৃত্বে রামগতি কমলনগর এ কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102