মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের ‎হবিগঞ্জের চা বাগানে পর্যটক তরুণীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১ হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প

ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ মোবাইল কোর্টে ৯ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯k Time View  
  •                                      
                                   
                               
ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ মোবাইল কোর্টে ৯ হাজার টাকা জরিমানা
ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ মোবাইল কোর্টে ৯ হাজার টাকা জরিমানা

ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেদিলা বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪(১) লঙ্ঘনের দায়ে অভিযুক্ত একজনকে একই বিধিমালার ২৭(ক) ধারায় ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণ করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে অর্থদণ্ড আরোপ করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন এ. বি. এম. কাউসার জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভোটারদের মাঝে অর্থ বা উপহার বিতরণ করে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনের আগে এমন ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102