রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপির উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান সৎ নেতৃত্বই পারে দেশের ভাগ্য পাল্টাতে: ডা. শফিকুর রহমান আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি: ১২.৫ টন রড উদ্ধার, গ্রেফতার ৪। ভালুকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ মোবাইল কোর্টে ৯ হাজার টাকা জরিমানা ঢাকা-১৯: জিরাবোতে ডা. সালাউদ্দিন বাবুর নির্বাচনী গণসংযোগ ও মিছিল ‎নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪০ পিস ইয়াবা ও ১৬ হাজার টাকা উদ্ধার

সীতাকুণ্ডে বিএনপির উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫k Time View  
  •                                      
                                   
                               

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নিজেদের প্রস্তুতি গ্রহন করতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ইউনিয়নে, (বিএনপি) সংগঠনের উদ্যোগে, পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।​শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দিকে সীতাকুণ্ড ছোট কুমিরা কনভারশন হল মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। নির্বাচনে ভোটকেন্দ্রের সুরক্ষা, কারচুপি রোধ এবং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।ব্যালট বাক্স পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান নিশ্চিত করা।​ নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে এজেন্টদের সম্যক ধারণা প্রদান।

এসময়ে উপস্থিত ছিলেন সীতাকুন্ড নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহবায়ক গাজী সুজা উদ্দিন, প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের বিএনপি সভাপতি ও প্রশিক্ষক সালামত উল্লাহ, সালাম,আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মুকুল, সদস্য শামসুদ্দোহা, কুমিরা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আজিম সবুজ, সদস্য সচিব শাহাবুদ্দিন, থানা যুবদলের আহ্বায়ক ফজল করিম চৌধুরী, বিএনপি নেতা বাবুল মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপির নিযুক্ত প্রশিক্ষক সালামত উল্লাহ নেতৃবৃন্দের বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং প্রতিটি ভোট যেন সঠিকভাবে গণনা করা হয়, তা নিশ্চিত করতে আমাদের এজেন্টদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।কোনো প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের কর্মীদের সাহসী ভূমিকা রাখতে হবে।এসময়ে ​কুমিরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মনোনীত পোলিং এজেন্টরা এই কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ শেষে এজেন্টদের হাতে প্রয়োজনীয় নির্দেশিকা ও নির্বাচনী উপকরণের নমুনা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিএনপির নিযুক্ত প্রশিক্ষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102