বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মা আমাকে জানালা দিয়ে বের করে দেন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা শ্লোগান, এক নারী আটক ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, নিখোঁজ ৪৫ ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া

টঙ্গীবাড়ী প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯k Time View  
  •                                      
                                   
                               
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু’র নেতৃত্বে এ মহড়া পরিচালনা করা হয়।মহড়ায় টঙ্গীবাড়ী থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিশেষ ইউনিটের সদস্যরা অংশ নেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সহিংসতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ মহড়া আয়োজন করা হয়।

মহড়া চলাকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি, দ্রুত প্রতিক্রিয়া মহড়া (রেসপন্স ড্রিল) এবং পরিস্থিতি মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা সচেতনতা বাড়ে বলে জানান স্থানীয়রা।টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে টঙ্গীবাড়ী থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102