সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা নাসীরুদ্দীন পাটওয়ারীর দুঃখ প্রকাশ গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপির উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান

গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের পূর্ব মাস্তা গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। একইসঙ্গে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব মাস্তা মৌজার ১২২৭ দাগের পৈত্রিক সম্পত্তি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

জমির পরিমাপ সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে পাওনাকৃত জমিতে ল্যাট্রিনের রিং স্ল্যাব বসাতে গেলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে বাধা দেয় এবং মারধর করে বলে অভিযোগ করা হয়। এ সময় রিং স্ল্যাব ও পাইপ ভাঙচুর করা হয়, যাতে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাত আনুমানিক ১২টার পর একই পক্ষ বসতবাড়ির পাশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মোজাম্মেল হক জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102