সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা নাসীরুদ্দীন পাটওয়ারীর দুঃখ প্রকাশ গোবিন্দগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীবাড়ী থানা পুলিশের বিশেষ মহড়া ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপির উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর সবুজের অরণ্যে হারিয়ে যাওয়ার ঠিকানা কাদিগড় জাতীয় উদ্যান

নাসীরুদ্দীন পাটওয়ারীর দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
নাসীরুদ্দীন পাটওয়ারীর দুঃখ প্রকাশ
নাসীরুদ্দীন পাটওয়ারীর দুঃখ প্রকাশ

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ। নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে অভিযোগ- তিনি হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে তার মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এরই প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর সেই কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত হন।
রোববার বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ শুরু হওয়ার পরপরই তাকে অনুষ্ঠানস্থলের সামনেই দেখা যায়। বক্তব্যও দেন তিনি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এরপর নাসীরুদ্দীন নিজের ফেসবুকে এক পোস্টে লেখেন, আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।
এদিকে ঢাকা-৮ আসনে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর একই প্যান্ডেলে নির্বাচনী অফিস খোলা নিয়েও আলোচনা চলছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মসজিদের সামনে এই দৃশ্য দেখা যায়। এমনকি নির্বাচনী অফিসটি একই সঙ্গে নির্মাণ করা হয়েছে। মাঝে শুধু মাত্র কাপড় দিয়ে আলাদা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102