বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও তার সাবেক স্বামীসহ গ্রেফতার ৩ দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক

খাঁন রমিম
                                             
  •   Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮k Time View  
  •                                      
                                   
                               
দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক
দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক

বিএনপির একটি সমাবেশে প্রশ্নবোধক বার্তাসংবলিত একটি ফ্যাস্টুন নিয়ে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক। ফ্যাস্টুনে লেখা ছিল— “দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি, দুইটি জান্নাত পাবো কিনা?”। ব্যতিক্রমী ও ব্যঙ্গাত্মক এই লেখাটি সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই সমাবেশে যুবকটি ফ্যাস্টুন হাতে নিয়ে সমাবেশস্থলে অবস্থান করেন। তার ফ্যাস্টুনটি সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ৬৮পাবনা-১ সাঁথিয়া উপজেলাধীন হাইস্কুল মাঠের বিএনপির নির্বাচনকালীন সমাবেশে তাকে এমন ব্যতিক্রমী ফ্যাস্টুন হাতে দেখা যায়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,বিএনপিতে সদ্য যোগদান করা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. মুহাম্মদ আবু সাঈদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ৬৮পাবনা-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ভিপি শামসুর রহমান।সমাবেশে অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মী জানান, ফ্যাস্টুনটির মাধ্যমে যুবকটি ভোটের নামে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছেন। তাদের মতে, এটি একটি প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক বার্তা, যা রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিয়ে ভাবনার খোরাক জোগায়।

এ বিষয়ে ওই যুবকের কোন বক্তব্য নেওয়া সম্ভব না হলেও স্থানীয় নেতারা সাংবাদিকদের বলেন, “ওই ব্যক্তি কাউকে আঘাত করার জন্য নয়, বরং মানুষকে প্রশ্ন করার জন্য এই ফ্যাস্টুন নিয়েছেন। ভোট দেওয়া নাগরিক দায়িত্ব, জান্নাত পাওয়ার নিশ্চয়তা নয়—এই কথাটাই চেয়েছেন তিনি ।”এদিকে বিএনপির স্থানীয় এক নেতা জানান, দলের সমাবেশে কেউ ব্যক্তিগত মতামত প্রকাশ করলে তা দলের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে গণ্য করা হয় না। গণতান্ত্রিক পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে বলেই এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সমাবেশে ভিন্নধর্মী স্লোগান ও ফ্যাস্টুন নিয়ে উপস্থিতির ঘটনা বাড়ছে, যা জনমনে নতুন করে রাজনৈতিক সচেতনতা ও বিতর্কের জন্ম দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102