মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি নির্বাচনের আগে ঢাকায় আইনশৃঙ্খলা ‘চমৎকার’: ডিএমপি কমিশনার ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা

কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক

Coder Boss
                                             
  •   Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ হাসান হাওলাদার, জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগরে জমি জবরদখল করে ঘর উত্তোলনের সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকায় আব্দুর রহিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত দুজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগমের কাছ থেকে ভুক্তভোগী আব্দুর রহিম ১০ শতাংশ জমি ৫ লাখ টাকায় কেনার জন্য স্ট্যাম্পের মাধ্যমে ৩ লাখ টাকার বায়না চুক্তি করেন। পরে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে তিনি জানতে পারেন, আনোয়ারা বেগমের ছেলে রাজু একই জমি গোপনে মোসলেউদ্দিন নামের আরেক ব্যক্তির কাছেও বিক্রির উদ্দেশ্যে বায়না চুক্তি করেছেন।


এদিকে, কমলনগর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের জন্য উভয় পক্ষ উপস্থিত হলে কর্তৃপক্ষ বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার নির্দেশ দেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই সোমবার ভোরে মোসলেউদ্দিন ও তার পিতা নূর ইসলাম দেশীয় অস্ত্র ও ভাড়াটে লোকজন নিয়ে জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনের চেষ্টা করেন।

এ সময় আব্দুর রহিম ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে প্রতিপক্ষ লোহার সাবল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আব্দুর রহিম ও তার চাচাতো ভাই নবীর হোসেন গুরুতর আহত হন। এছাড়া কবির হোসেন, নাসির ও ফাতেমা বেগম আহত হন।
আহত আব্দুর রহিম জানান, তার মাথায় ১০টি সেলাই লেগেছে এবং তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় অভিযুক্ত নূর ইসলাম, তার ছেলে রুবেল, রাজু, মন্নান ও আকবরসহ অন্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মোসলেউদ্দিনের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102