মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জে সেনা–পুলিশ–র‍্যাব–বিজিবির যৌথ মহড়া সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২k Time View  
  •                                      
                                   
                               
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ প্রদান করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইং সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেওয়া হবে। ভাষণে নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি, জনগণের ভূমিকা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং গণভোটের উদ্দেশ্য ও প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরতে পারেন তিনি।

এই ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমেও ভাষণটি প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের মধ্যে এই ভাষণ ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102