মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় বাসা বাড়িতে ভয়াবহ আগুন

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫০k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম আহমেদ:

আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায়
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাসা বাড়ির অন্তত ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৫ এপ্রিল) রাত দেড়টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় হাজী এম এ কালাম মাদবরের ও মোঃ কুদ্দুস ভুঁইয়ার মালিকানাধীন একটি বাসা বাড়িতে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে টিন সেড ঘরের একটি রুম থেকে অগ্নি কাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তা আশেপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে ছড়িয়ে পড়ে। আশেপাশের সাধারণ মানুষ ও এলাকার মানুষ ভাড়াটিয়া সহ সবাই আগুন নেভানোর চেষ্টা করে। আস্তে আস্তে আগুন আরও ছড়িয়ে পরে। এর মধ্যেই আশেপাশের কেউ ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে টিনসেড ঘরের ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ৫৫ মিনিটে কাজ শুরু করলে ২টা ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শট সার্কিট এর মাধ্যম থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষয় ক্ষতির আনুমানিক পরিমাণ জেনে পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102