বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা ‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে নারী দিয়ে ফাঁদ পেতে জিম্মি করে টাকা আত্মসাৎ: গ্রেপ্তার-৪ বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশানে ভোট দেবেন

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫k Time View  
  •                                      
                                   
                               
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশানে ভোট দেবেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশানে ভোট দেবেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় ওই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

প্রধান উপদেষ্টার ভোটদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণসহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102