বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামানের বড় জয়

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭k Time View  
  •                                      
                                   
                               
ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামানের বড় জয়
ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামানের বড় জয়

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সব ভোটকেন্দ্রের খসড়া ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।প্রাপ্ত খসড়া ফলাফলে দেখা যায়, মো. আসাদুজ্জামান ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।এ হিসাবে ধানের শীষের প্রার্থী মো. আসাদুজ্জামান তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৬ হাজার ২১ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, শৈলকুপা উপজেলার সবগুলো ভোটকেন্দ্র থেকেই ধানের শীষ প্রতীকের প্রার্থী উল্লেখযোগ্য লিড পেয়েছেন। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংকলনের পর এই খসড়া ফল প্রকাশ করা হয়।ফল ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা বিজয় মিছিল ও স্লোগানের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102