বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জ-১ আসনে বিপুল ভোটে জয়ী ড. রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫k Time View  
  •                                      
                                   
                               
‎হবিগঞ্জ-১ আসনে বিপুল ভোটে জয়ী ড. রেজা কিবরিয়া
‎হবিগঞ্জ-১ আসনে বিপুল ভোটে জয়ী ড. রেজা কিবরিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়ার ছেলে, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সব কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৪৭৬ ভোট। এগিয়ে রয়েছেন।‎হবিগঞ্জ ০১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৭৭টি, মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। ভোট পড়েছে ৪৫.৮৯ শতাংশ।

‎রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন প্রার্থীর এজেন্ট সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম (মিরপুরী) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬ হাজার ৭৭ ভোট। বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬১ হাজার ৮৩ ভোট ‎ফলাফলে দেখা গেছে, প্রায় এক লাখ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ী হয়েছেন ড. রেজা কিবরিয়া।

‎প্রাথমিক হিসাবে দেখা গেছে, বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া জামানত হারানোর ঝুঁকিতে রয়েছেন।‎ফলাফল ঘোষণার পর নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। রাত পর্যন্ত নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়ন ও পৌরসভায় বিজয় মিছিল ও উল্লাস দেখা যায়।‎নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেনি। তবে বেসরকারিভাবে প্রাপ্ত পূর্ণাঙ্গ ফলাফলে ড. রেজা কিবরিয়ার জয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102