বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার

ঢাকা-১৯ আসনে ধানের শীষের বিশাল জয়: নির্বাচিত ডা. সালাউদ্দিন বাবু।

সাভার প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০k Time View  
  •                                      
                                   
                               
ঢাকা-১৯ আসনে ধানের শীষের বিশাল জয়: নির্বাচিত ডা. সালাউদ্দিন বাবু।
ঢাকা-১৯ আসনে ধানের শীষের বিশাল জয়: নির্বাচিত ডা. সালাউদ্দিন বাবু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,৯০,৯৭৬ ভোট। ​তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী দিলসানা পারুল শাপলা কলি প্রতীক নিয়ে পেয়েছেন ১,২৫,২৮৩ ভোট। অর্থাৎ, ডা. সালাউদ্দিন বাবু ৬৫,৬৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ​নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে ভোট প্রদানের হার ছিল ৪৫.৪৩%। মোট ৩,১৩,৩৮৯টি বৈধ ভোটের মধ্যে অন্যান্য প্রার্থীদের মধ্যে
​মোহাম্মদ ফারুক খান (ইসলামী আন্দোলন বাংলাদেশ – হাতপাখা): ১০,৫৪৫ ভোট। ​মো. বাহাদুর ইসলাম (জাতীয় পার্টি – লাঙ্গল): ২,৪০৭ ভোট।
​শেখ শওকত হোসেন (গণঅধিকার পরিষদ – ট্রাক): ৬৮৪ ভোট।
​মোহাম্মদ ইসরাফিল হোসেন সাভারী (এনপিপি – আম): ৬৪৪ ভোট।
​চৌধুরী হাসান সারওয়ার্দী (এলডিপি – ছাতা): ৬৩৭ ভোট। ​মো. কামরুল (বাংলাদেশ মুসলিম লীগ – হারিকেন): ২১৩ ভোট।
এছাড়া গণঅধিকার পরিষদ, এনপিপি, এলডিপি ও মুসলিম লীগের প্রার্থীরাও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
​একই দিনে অনুষ্ঠিত গণভোটে এই আসনের ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এতে ১,৭৭,৬১৮ জন ‘হ্যাঁ’ এবং ৪৭,১১১ জন ‘না’ ভোট প্রদান করেছেন। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডা. সালাউদ্দিন বাবু সাভার-আশুলিয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এলাকার উন্নয়ন ও জননিরাপত্তায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102