বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা ‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‎লাখাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু,পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ ২০ জন আহত

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪k Time View  
  •                                      
                                   
                               

হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালেই উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এই ঘটনা ঘটে।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে ফুটবল খেলার সময় বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি ধীরে ধীরে দুই পরিবারের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

‎শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নিজ নিজ লোকজনকে জড়ো করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। আহতদের মধ্যে অনেককে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন,পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102