বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী ভালুকা মহাসড়কে অটোরিকশার দাপট, নাজেহাল সাধারণ মানুষ মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১০
শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীরামপুর গ্রামের মধু মোল্লা সমর্থকদের সঙ্গে তপনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তপনের সমর্থক নিজাম উদ্দিনকে মারধরের অভিযোগ তুলে উত্তেজনা আরও বাড়ে।

অন্যদিকে মধু মোল্লা সমর্থকরা দাবি করেছেন, তাদের লোক দোকান খুলতে গেলে বাধা দেয় তপনের সমর্থকরা। এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, এলাকায় সংঘর্ষের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102