রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত আদালত বললে ভোট পুনর্গণনা করবে নির্বাচন কমিশন: ইসি আনোয়ারুল নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন যেসব দেশের প্রতিনিধি সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হামলা,পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন পুরো রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ সিইসি এমপিদের, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন: আইন উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা এমপিদের শপথ পড়ানোর চিঠি আজই পেতে পারে কমিশন: ইসি আনোয়ারুল যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               
পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পবিত্র রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসদ। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের জীবনে এক অনন্য, পবিত্র ও মহিমান্বিত মাস।

এই মাস আত্মসংযম, ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও আত্মশুদ্ধির অনুপম শিক্ষা দেয়। রোজা পালনের মাধ্যমে মানুষ কেবল দৈহিক সংযমই নয়, বরং চিন্তা, কথা ও আচরণে সংযমী হওয়ার এক বিরল সুযোগ লাভ করে। রমজান মানুষকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করার এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করে।তিনি আরও বলেন, সিয়াম সাধনার পাশাপাশি দান-সদকা, জাকাত, ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত ও মানবসেবার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি, রহমত, নৈকট্য ও ক্ষমা লাভের অপার সুযোগ সৃষ্টি হয়। এই মাস মানুষকে লোভ, হিংসা, অহংকার ও ভোগ-বিলাস থেকে বিরত থেকে বিনয়, সহানুভূতি ও নৈতিকতার পথে পরিচালিত করে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায়, সততা ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শক্তিশালী অনুপ্রেরণা জোগায়। এই মাস মানুষকে সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে সমাজে সাম্য, সম্প্রীতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা রমজানের মহান শিক্ষা হৃদয়ে ধারণ করে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে নিজেদের নিয়োজিত করি এবং রমজানের পবিত্রতা ও মর্যাদা যথাযথভাবে রক্ষা করি।

ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে রমজানের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, সহনশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য সবাইকে সম্মিলিতভাবে সচেষ্ট হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।বাণীর শেষাংশে প্রধান উপদেষ্টা দোয়া করেন—মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন, আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করেন এবং মাহে রমজানের শিক্ষা সারাবছর আমাদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে সকলকে মহান আল্লাহর হেফাজতে রাখার প্রার্থনা জানান। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102