বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা

মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩k Time View  
  •                                      
                                   
                               

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি–কে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা। এতে উল্লেখ করা হয়, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।নিয়োগপ্রাপ্ত ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরবর্তী চার বছর তিনি ওএসডি অবস্থায় ছিলেন। এরপর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তাকে পুনরায় রাষ্ট্রীয় দায়িত্বে যুক্ত করে। সে সময় তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। প্রশাসনিক অভিজ্ঞতা ও দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কারণে তাকে আবারও গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।মন্ত্রিপরিষদের সচিব হিসেবে ড. নাসিমুল গনির নিয়োগ বর্তমান প্রশাসনিক ব্যবস্থাপনায় সমন্বয় জোরদার করা এবং সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102