শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

তিতাসে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যানের ভাই গ্রেফতার

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৬৩k Time View  
  •                                      
                                   
                               

 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ রিপন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে তার নিজ বাড়ি উপজেলার শাহপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত রিপন মিয়া উপজেলার ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের নৌকার সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রিপন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়ন কক্ষের ভিতরে তল্লাশী চালিয়ে ১টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় তিতাস থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102