বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ১
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে মেরামত করা হচ্ছিল। এসময় মাওয়াগামী দ্রুতগতির অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার ছিটকে পড়ে আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার কেবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকা পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাফিজ পরীক্ষা-নিরীক্ষা শেষে একজনকে মৃত ঘোষণা করেন।

নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ গ্রামের আবদুল আজিজের ছেলে মো. ইমরান মন্ডল (২৪)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102