বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৩ যাত্রীর বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৮৩k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:

আজ ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায়, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় কমান্ডার ১০৫ পদাতিক বিগ্রেড, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরা জেলা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১০০ ঘটিকায় উল্লিখিত বেড়ি বাঁধটির একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102