বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজন, জব্দ ডিআই পিকআপ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১k Time View  
  •                                      
                                   
                               
হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজন
হবিগঞ্জে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুজন

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ ভ্যানও জব্দ করা হয়।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল হবিগঞ্জ সদর উপজেলার হামুয়ারচর এলাকায় অভিযান চালায়। হামুয়ারচরস্থ ‘আল খলিফা স্টিল মিলস’-এর সামনের পাকা রাস্তায় পরিচালিত হয় এই মাদকবিরোধী অভিযান।‎আটক দুজন হলেন—চমক আলী (৩৫), পিতা ইছহাক মিয়া, সাং শিকন্দরপুর বড়াউট, এবং মো. সাজন মিয়া, পিতা মৃত আছকর মিয়া, সাং ঈশাগ্রাই।

দুজনই সিলেট জেলার ওসমানীনগর থানার বাসিন্দা।জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, গভীর রাতে মাদক পাচারের গোপন তথ্যের ভিত্তিতে তারা ওত পেতে ছিলেন। সন্দেহভাজন পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ডিআই পিকআপটি জব্দ করে পুলিশ।‎‎জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102