বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ভাষা শহীদদের প্রতি নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর শ্রদ্ধা।

সাভার উপজেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭k Time View  
  •                                      
                                   
                               
সাভারে ভাষা শহীদদের প্রতি নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর শ্রদ্ধা।
সাভারে ভাষা শহীদদের প্রতি নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।আজ (২১শে ফেব্রুয়ারি) রাত ১২ টা ১মিনিটে প্রথম প্রহরে সাভার উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। শুক্রবার দিবাগত রাত ১২ টায় ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে উপজেলা চত্বরে পৌঁছান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংসদ সদস্যের বক্তব্য: শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ডা. সালাউদ্দিন বাবু বলেন: ৫২-এর ভাষা আন্দোলনের চেতনাই ছিল আমাদের স্বাধীনতার মূল ভিত্তি। ভাষা শহীদদের ত্যাগের কারণেই আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমার অঙ্গীকার থাকবে, এই বীরদের ত্যাগের চেতনাকে হৃদয়ে লালন করে সাভার-আশুলিয়াকে একটি উন্নত, স্মার্ট এবং মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উপজেলা চত্বর এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102