শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কমলনগর উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক কিশোরগঞ্জে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে ভাষা শহীদদের প্রতি নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর শ্রদ্ধা। বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কমলনগর উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

Coder Boss
                                             
  •   Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ হাসান হাওলাদার,জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা জননেতা এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান-এর পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কর্মসূচির বিস্তারিত:
২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কমলনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের বীজ। জননেতা এ.বি.এম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় আমরা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ভাষার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।
উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী সাধারণ সম্পাদক এম এ দিদার সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ের কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102