বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

টঙ্গীবাড়ীতে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাউল

টঙ্গীবাড়ী প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫k Time View  
  •                                      
                                   
                               
টঙ্গীবাড়ীতে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাউল
টঙ্গীবাড়ীতে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাউল

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ২০০টি জেলে পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (২২ফেব্রুয়ারী) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাসাইল বানারী ইউনিয়নে এই চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় প্রত্যেক জেলে পরিবারকে ৮০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান করা হয়। মাছের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে এ সহায়তা দিয়ে থাকে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, প্রকৃত জেলেদের তালিকা অনুযায়ী স্বচ্ছভাবে চাউল বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয় জেলে পরিবারগুলো ভিজিএফ চাউল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102