রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে ওসির সঙ্গে কল অডিও ভাইরাল বিএনপি নেতা তুষার ডিবি হাতে আটক প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সোহেল রানা, চাইলেন ক্ষমা। আশুলিয়ায় ৭০ পুড়িয়া হেরোইন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎বাহুবলে ওসি–বিএনপি সভাপতির উত্তপ্ত ফোনালাপ ফাঁস, রাজনৈতিক মহলে তোলপাড় টঙ্গীবাড়ীতে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাউল ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগুনরাঙা পলাশে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক! আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কমলনগর উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

‎বাহুবলে ওসি–বিএনপি সভাপতির উত্তপ্ত ফোনালাপ ফাঁস, রাজনৈতিক মহলে তোলপাড়

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
‎বাহুবলে ওসি–বিএনপি সভাপতির উত্তপ্ত ফোনালাপ ফাঁস, রাজনৈতিক মহলে তোলপাড়
‎বাহুবলে ওসি–বিএনপি সভাপতির উত্তপ্ত ফোনালাপ ফাঁস, রাজনৈতিক মহলে তোলপাড়

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।‎এতে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে, যা ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।‎স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বাসিন্দা মাসুক মিয়া, যিনি ২০১৯ সালের কমিটিতে ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন, সম্প্রতি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর উপজেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, মাসুক মিয়া তাঁদের দলের কর্মী এবং তাঁকে ছেড়ে দেওয়ার জন্য থানায় প্রভাব খাটানোর চেষ্টা করেন।

‎তখন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মখলিছুর রহমান ওসি সাইফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করে মাসুক মিয়াকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু ওসি এতে রাজি না হওয়ায় উপজেলা বিএনপির একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।‎পরে উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস আহমেদ তুষার ওসির সঙ্গে ফোনে কথা বলার সময় উত্তেজিত হয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কথোপকথনের সেই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

‎ওসি সাইফুল ইসলাম বলেন, “উপজেলা বিএনপি সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একটি নম্বর থেকে ফোনে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।”এ বিষয়ে বিএনপি নেতা ফেরদৌস আহমেদ তুষার চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।‎তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন, যা প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়।‎ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102