মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন আইজিপি আলী হোসেন ফকির গোপালপুরে ঘোড়া জবাই করে সেই মাংস প্যাকেটজাত করার সময় ৪ কসাই আটক ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ:আওয়ামী লীগের নেতা সিদ্দিক মাতব্বারের বিরুদ্ধে আশুলিয়ায় ২ টি অভিযানে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। শৈলকুপায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার কিশোরগঞ্জ আঞ্চলিক হাঁস খামারে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিন মন্ত্রণালয়ের সচিবকে বদলি বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা অস্থায়ী জামিনে মুক্ত

ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬k Time View  
  •                                      
                                   
                               
ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ
ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় সীমানা প্রাচীর নির্মাণ করে কে এন্ড কে টপস্ টেক্সটাইলস্ লিমিটেড নামের একটি কারখানার জমি দখলের চেষ্টার অভিযোগ অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কারখানার কর্মচারী এম. মনিরুজ্জামান বাদি হয়ে স্থানীয় প্রশাসন ও ভালুকা মডেল থানায় আলাদা অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কে এন্ড কে টপস টেক্সটাইলস লিমিটেডের ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল উপজেলার কাঠাঁলী মৌজার সিএস ২৬৮ দাগের ৯১ শতাংশ জমি কিনে প্রায় ৪৫ বছর যাবৎ ভোগদখলে আছেন। এদিকে, কামরুল ঢালী নামে স্থানীয় এক ব্যক্তি কিছু দিন যাবৎ ওই জমি জবরদখলের পায়তারা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি লোকজন নিয়ে সীমানা প্রাচীর তুলে কারখানার ওই জমি জবরদখল শুরু করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং ভালুকা মডেল থানা পুলিশে জানালে পুলিশ ওই নির্মাণ কাজে বাধা দেয়।

কারখানার কর্মচারী মনিরুজ্জামান জানান, ভূমি উন্নয়নকর পরিশোধ করে কে এন্ড কে টপস টেক্সটাইলস লিমিটেডের ডাইরেক্টর খালেদ জামিল আহমেদ আদেল ওই জমি ৪৫ বছর যাবৎ ভোগদখলে আছেন। কামরুল ঢালী গায়ের জোরে ওই জমি জবরদখলের চেষ্টা করছেন।কামরুল ঢালী জানান, অন্য কারো নয়, আমি আমার নিজস্ব জমিতে কাজ করছি,তাদের জমি আলাদা বাউন্ডারি করা।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102