শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

বাংলাদেশ নৌবাহিনীর প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৩৩k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী ভূমিকম্পে আক্রান্ত মায়ানমারে জরুরি ত্রাণ, চিকিৎসা-সামগ্রী ও মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান‘। আজ বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ইয়াঙ্গুন অঞ্চলের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর করে। এ সময় ইয়াঙ্গুনস্থ বাংলাদেশর ডিফেন্স এ্যাটাশে, কূটনৈতিকবৃন্দ, সংশ্লিষ্ট সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মায়ানমারের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কমান্ডার ইয়াঙ্গুন কমান্ড, কমান্ডার মায়ানমার নেভাল ট্রেনিং কমান্ড ও কমান্ডার ১ নং ফ্লিট।

উল্লেখ্য, বাংলাদেশ তিন ধাপে মোট ১৫১ মেট্রিক টন ত্রাণ ও মানবিক সহায়তা, উদ্ধার ও চিকিৎসক দল মায়ানমারে প্রেরণ করে। প্রাকৃতিক দুর্যোগে মায়ানমারের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার তথা সশস্ত্র বাহিনী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি মানবিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102