বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন বসবে। অধিবেশনের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম সংসদ অধিবেশন। এই অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হয়েছে। সংসদ ভবনের সংস্কারকাজে যৌথভাবে কাজ করেছে গণপূর্ত অধিদপ্তর ও সংসদ সচিবালয়। এ কাজে ব্যয় হয়েছে প্রায় শতকোটি টাকা।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিক্ষোভকারীরা জাতীয় সংসদের দিকে এগিয়ে যান। বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে মিছিল করেন। সেদিন জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখালপাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল এবং সংসদ ভবনের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জসহ বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম জরুরি ভিত্তিতে মেরামত করা হয়। সরেজমিনে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের সামনের সবুজ মাঠ বিভিন্ন ফুলে সেজে উঠেছে। কয়েকজন মালি ফুলে পানি দিচ্ছেন এবং মাঠের ঘাস কেটে সৌন্দর্য বাড়ানো হয়েছে।

ডেপুটি স্পিকারের প্রস্তাব নাকচ করেছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সংশ্লিষ্ট। এভাবে ডেপুটি স্পিকার নিতে তারা রাজি নন। আজ সংসদ ভবনে ১১ দলের সংসদীয় বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “অধিবেশন শুরু হলে সংস্কার ও জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, সংবিধান সংস্কার পরিষদ নিয়েও আলোচনা হবে। জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এরপরই ডেপুটি স্পিকারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102