বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩০k Time View  
  •                                      
                                   
                               
মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ
মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মন্ত্রী ও দলের সংসদ সদস্যদের চালচলনে মার্জিত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য গণমাধ্যমকে জানান, মিডিয়ার সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে কোনো বিষয়ে মন্তব্য না করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। সভার শুরুতে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।

সভায় বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, এ কর্মসূচি নিয়ে অনেকেই নানা সমালোচনা করেছিলেন। কিন্তু ভোটের আঙুলের কালি শুকানোর আগেই বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এটাই বিএনপির রাজনীতি—এমনটিই উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচিও শুরু করা হবে। পাশাপাশি সামনে ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় ‘জুলাই জাতীয় সনদ’ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। তবে যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সরকার সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102