বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই: তাহের জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে সংসদ বসছে কাল, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত আজ গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৪k Time View  
  •                                      
                                   
                               
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। কমিটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো ল্যাপস (বাতিল) হয়ে যাবে।

তিনি আরও বলেন, নতুন সংসদে এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে কার্যক্রম শুরু হবে। পরে সংসদ নেতার প্রস্তাবের ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ দুটি পদে কাদের মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন নিয়ে সেখানে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102