বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫k Time View  
  •                                      
                                   
                               
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

প্রথমে স্পিকার হিসেবে শপথ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এরপর ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন কায়সার কামাল।

এর আগে আজ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এটি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন।

অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102