বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬k Time View  
  •                                      
                                   
                               
ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল
ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কায়সার কামাল। তিনি নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল এবং তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন।

এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার-কে আহ্বান জানানো হয়। পরে সংসদ সদস্য নুরুল ইসলাম ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামালের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয় এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তা গৃহীত হয়।

এর আগে বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসন থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন। পরবর্তীতে নতুন মন্ত্রিসভায় স্থান পেয়ে তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। গত ১৭ ফেব্রুয়ারি তিনি এ পদে শপথ গ্রহণ করেন।

ব্যারিস্টার কায়সার কামাল ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মাতা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই তিনি রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের ধারার মধ্যে বেড়ে ওঠেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। আইন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102